কুমিল্লায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
2

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় খাল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রামনগর সংযোগ সেতুর নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

দৈনিক আমার দেশ সূত্র জানায়, মহাসড়কের পাশের একটি খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


তথ্যসূত্র:
১। দাউদকান্দিতে খাল থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ
– https://tinyurl.com/5cpscjju

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ৬ রাবারশ্রমিককে অপহরণ করলো সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার