দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৩ জন, আহত আরও অন্তত ১১ জন

0
3

দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৩০ মে, শনিবার সকালে অন্তত ৩ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলু।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের আনসার শহরের আল-মারজ এলাকায় একটি ড্রোন হামলায় এক পিতা ও তাঁর ছেলে নিহত হন। একই হামলায় তাদের পরিবারের আরও সাত সদস্য আহত হয়েছেন। এছাড়া শরিফা-হাব্বুশ-নাবাতিয়াহ সড়কে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হন।

একই সময়ে নাবাতিয়াহ শহরের নাবিহ বেরি সরকারি হাসপাতালের দিকে যাওয়ার সড়কেও ড্রোন হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতের প্রথম প্রহরে হারুফ শহরেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। হামলায় আল-থাগরা এলাকার একটি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

এছাড়া, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার দক্ষিণ লেবাননের তির জেলায় ইসরায়েলি হামলায় একজন চিকিৎসাকর্মীসহ মোট ১১ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার পর ১৭ মে থেকে আরও ৪৫ দিনের জন্য এর মেয়াদ বৃদ্ধি করা হলেও সন্ত্রাসী ইসরায়েল লেবাননের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশজুড়ে ৩ হাজার ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।


তথ্যসূত্র
1.At least 3 killed, 11 others injured in fresh Israeli attacks on southern Lebanon
– https://tinyurl.com/52jnu6rr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅনুপ্রবেশের অভিযোগ, বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা দিলো ভারত
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল