
আফগানিস্তানের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে এবং ইউরেশীয় বাজারে দেশীয় পণ্যের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ইউরেশীয় অঞ্চলের আফগান পণ্য রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। বৈঠকে রপ্তানি অবকাঠামো উন্নয়ন এবং রপ্তানিকারকদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে কাবুল এবং দেশের বিভিন্ন আঞ্চলিক শহরে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, এসব কেন্দ্রের নির্মাণকাজ সম্পন্ন হলে রপ্তানিকারকদের জন্য উন্নত সেবা ও অধিকতর সুবিধা নিশ্চিত হবে, যা দেশের রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে।
মন্ত্রণালয় আরও জানায়, ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সদস্য দেশ—রাশিয়া, কাজাখস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও কিরগিজস্তান—আফগানিস্তানের রপ্তানিযোগ্য পণ্যের জন্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা প্রদান করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সুবিধা আফগান পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং দেশের বাণিজ্যিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র
1. Nooruddin Azizi, Minister of Industry and Commerce, met with exporters of Afghan products to the Eurasian markets.
– https://tinyurl.com/mrx7xutb


