চট্টগ্রামের বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

0
37

চট্টগ্রামের বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে মোছাম্মাৎ তাহিন নুর (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম জালিয়াঘাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত তাহিন নুর সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার আবদুল করিমের মেয়ে।

স্থানীয় সূত্রে দৈনিক আমার দেশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পা পিছলে একটি ডোবায় পড়ে যায় তাহিন নুর। পরে ঢলের পানির প্রবল স্রোতে সে ভেসে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

উল্লেখ্য, এ পর্যন্ত বাঁশখালীতে চলমান বন্যা ও ঢলের পানিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


তথ্যসূত্র:
১। বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু
– https://tinyurl.com/4u6ckhp3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র (EPZ) স্থাপন করবে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধইয়াবাসহ আটক মাদক কারবারিকে ছাড়িয়ে নিল বিএনপি নেতা