জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিশ্বের সকল দেশের সঙ্গে সুসম্পর্ক চায় ইমারাতে ইসলামিয়া

0
9

ইমারাতে ইসলামিয়া জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক সংযোগকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণ করছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। কান্দাহার থেকে সংবাদমাধ্যমের সাথে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই অবস্থান তুলে ধরেন জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।

জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়া বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়। বিশেষ করে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ গভীরভাবে জড়িত। তিনি বলেন, আফগানিস্তান নিশ্চিত করছে যে, তার ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না এবং সরকারের নীতির মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি ও আঞ্চলিক সংযোগ জোরদার করা।

তিনি আরও জানান, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল। দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত কিংবা পাকিস্তানের সঙ্গে ডুরান্ড রেখা—কোথাও কোনো নিরাপত্তা জনিত সমস্যা নেই নেই। ইমারাতে ইসলামিয়ার সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সংযমের সঙ্গে দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করছে এবং এ বিষয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।


তথ্যসূত্র
1. At least 20 people have been killed in Pakistan-administered Kashmir
– https://tinyurl.com/mrytc6zc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅন্যায্য যুদ্ধের ক্রমবর্ধমান চাপ: এক সপ্তাহে দুই ইসরায়েলি নারী সেনার আত্মহত্যা
পরবর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের