ঠাকুরগাঁওয়ে আখের প্রলোভন দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ

0
2

ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে আখের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) বিকালে ওই শিশু নিজ বাড়ি সংলগ্ন টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে তাকে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নদীর পূর্ব পাড়ের একটি আখ খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এক পর্যায়ে শিশুটির চিৎকার দিলে অভিযুক্ত রাশেদ তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মা ও প্রতিবেশীদের কাছে পুরো ঘটনা জানায়। পরে সোমবার (২৭ জুলাই) থানায় গিয়ে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। তবে এখন পর্যন্ত ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
– https://tinyurl.com/y49v8vyv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় গণহত্যা চালাতে ইসরায়েলে ২৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত
পরবর্তী নিবন্ধচাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর করল যুবক