জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলায় ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস

0
2

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ৩০ জুলাই, বৃহস্পতিবার সংঘটিত ওই হামলায় কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মী নিহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানঘাঁটির রানওয়ে ও রক্ষণাবেক্ষণ স্থাপনায় হামলা চালানো হয়। এতে ঘাঁটিতে থাকা তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি বিমানের বড় ধরনের ক্ষতি হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছে।

তেহরানের দাবি,কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তারা আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়।

এ মাসের শুরুর দিকেও আল-আজরাক ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রালের ৩৩২তম এয়ার এক্সপেডিশনারি উইং অবস্থান করছে।


তথ্যসূত্র
1. US military denies that Iran’s attack on Jordan airbase destroyed F-35s
– https://tinyurl.com/y2anpr2m
2. Iran claims ballistic missile strike destroyed 3 US F-35 jets at Jordan air base
– https://tinyurl.com/32m63x2p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর করল যুবক