গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে ৫ ফিলিস্তিনি শহীদ, আহত ১৮

0
0

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় অব্যাহত রয়েছে বর্বর ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় ১৭ আগস্ট, সোমবার অন্তত পাঁচ ফিলিস্তিনি শহীদ এবং ১৮ জন আহত হয়েছেন বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গাজার চিকিৎসা সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, গাজা শহরের পূর্বাঞ্চলীয় আল-তুফাহ এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন লক্ষ্য করে নির্বিচারে গোলাবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে।

এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহ শহরের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হন। একই এলাকায়, খান ইউনিসের পশ্চিমে বীর ১৯ অঞ্চলের কাছে সন্ত্রাসী সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি শিশুও আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বর্বর ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট ১ হাজার ২৬৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৪ হাজার ১৯৮ জন আহত হয়েছেন।

একইসঙ্গে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৩ হাজার ৩৯৯ জনে। এছাড়া এই দীর্ঘ সময়ে আহত ফিলিস্তিনির সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩১০ জনে পৌঁছেছে।


তথ্যসূত্র

1. 5 Palestinians hurt by Israeli shelling in latest Gaza truce violation
– https://tinyurl.com/5s2exn8e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা