সুনামগঞ্জে দেড় বছরের মেয়ে শিশুকে ধর্ষণ করল প্রতিবেশী যুবক

0
0

সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের এক শিশুকে ধর্ষণ করেছে মরম আলী (২৩) নামে এক যুবক। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও এলাকায় বর্বরোচিত এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে বর্তমানে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাবনগাঁও এলাকার ২০ মাসের ওই শিশুর প্রতিবেশী মরম আলী। পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় ওই শিশুটিকে মরম আলী প্রতিদিনই কোলে নিয়ে আদর করত। পরে রোববার শিশুটিকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর মা ঘটনাটি দেখে ফেললে সে পালিয়ে যায়। পরে আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার পরদিন সোমবার (১৭ আগস্ট) ওই শিশুর বাবা মরম আলীর বিরুদ্ধে ছাতক থানায় মামলা করেন। পরে পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মরম আলীকে বাবনগাঁও থেকে গ্রেপ্তার করে।


তথ্যসূত্র:
১। মরম আলীর ‘লালসা’র শিকার ২০ মাসের শিশু
– https://tinyurl.com/mtktwm45

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধযৌথ বিনিয়োগে শিল্পোন্নয়ন ও বেসরকারি খাত সম্প্রসারণের নতুন উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার