
ভারতে বিহারের পশ্চিম চম্পারণ জেলার অন্তর্গত নারকাটিয়াগঞ্জে হিন্দুদের মহাভিরি আখড়ার মিছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি এলাকার মধ্য দিয়ে যাচ্ছিল। ওই সময় একটি মসজিদের সামনে ব্যাপকভাবে হট্টগোল-বিশৃঙ্খলা তৈরি করে উগ্র হিন্দুত্ববাদী জনতা। ১৮ই আগস্ট ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রশ্ন উঠেছে, একদিকে শব্দ দূষণের অজুহাতে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ করা হচ্ছে, ট্রাফিক জ্যামের অজুহাতে রাস্তায় সাময়িক নামাজ আদায়ে আপত্তি তোলা হচ্ছে। অপরদিকে হিন্দুদের বিভিন্ন যাত্রা বা মিছিল থেকে সৃষ্ট জনদুর্ভোগের ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে হিন্দুত্ববাদী প্রশাসন।
ভিডিও: https://archive.org/details/chaos-in-front-of-mosques-in-india


