ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

0
0

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ সংঘর্ষ হয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোনাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও ছরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪টার দিকে ছরোয়ার হোসেনের সমর্থক মো. টুকু মাতুব্বর সোনাপুর বাজারে গেলে লাভলুর সমর্থকদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধরের ঘটনাও ঘটে।

পরে টুকু মাতুব্বরকে মারধরের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সোনাপুর বাজারে জড়ো হতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয়। এতে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
– https://tinyurl.com/4vzwc6dp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পুলিশ কর্মকর্তার ঘরে মিলল ৯০ হাজার পিস ইয়াবা