চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত, আহত ১

0
5

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারীর সেনা প্রশিক্ষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল সৈনিক গানার রিফাত (নং-১০০৮২০১) ও সৈনিক অপারেটর সিদ্দিক (নং-১০০৮০৯৬)। আহত হয় ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) ও সৈনিক জোবায়ের (ড্রাইভার)। আহতদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ঢাকায় নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র:
১। চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত
– https://tinyurl.com/2w9yypfy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের সীমান্ত ও দুর্গম এলাকায় ৫২ মোবাইল নেটওয়ার্ক টাওয়ার নির্মাণ করবে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধএবার ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার সদস্য আটক, পুলিশ হওয়ায় তথ্য গোপনের চেষ্টা বিজিবির