কর্ণাটকে ভোটার তালিকা সংশোধনীতে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার দাবিতে ৪,০০০-এরও বেশি আবেদন জমা

0
6

ভারতের কর্ণাটকে চলমান ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ৪,০০০ এর বেশি ‘ফর্ম-৭’ আবেদন জমা পড়েছে। ভোটার তালিকায় কোনও ব্যক্তির নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি জানাতে ‘ফর্ম-৭’ আবেদন ব্যবহৃত হয়ে থাকে। অভিযোগ ওঠেছে, এসব আবেদনে যেসব ভোটারের নাম বাদ দেওয়ার দাবি করা হয়েছে তাদের অধিকাংশই মুসলমান।

কোনো ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় অনুপস্থিত বা স্থায়ীভাবে অন্যত্র চলে গেলে, এমন কারণ দেখিয়ে ফর্ম-৭ এর মাধ্যমে নাম বাদ দেওয়ার আবেদন করা যায়। একাধিক বিধানসভা কেন্দ্রে এ ধরনের আবেদন জমা পড়েছে।

বাবালেশ্বর বিধানসভা কেন্দ্রে একদিনে ১,৩০০-এর বেশি আবেদন
বিজাপুর জেলার বাবালেশ্বর বিধানসভা কেন্দ্রে শুধু ২২ সেপ্টেম্বরেই ১,৩৭৩টি ফর্ম-৭ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১,৩৬৩টি আবেদন করেছে মাত্র ১০ জন ব্যক্তি। অভিযোগগুলোর বেশিরভাগই মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার জন্য করা হয়েছে।

অভিযোগ রয়েছে, হুচাপ্পা গানিগে নামে একজন অভিযোগকারী ২২ ও ২৩ সেপ্টেম্বর মিলিয়ে ৪৯৩টি আবেদন করেছে। গোবিন্দরাজ মুন্দুর নামে অপর এক অভিযোগকারী ২৩ সেপ্টেম্বর ৩৩টি ভোটকেন্দ্রের জন্য ৪১৩টি আবেদন জমা দিয়েছে।

ভালকি বিধানসভায়ও একই ধরনের চিত্র
বিদার জেলার ভালকি বিধানসভা কেন্দ্রেও একই ধরনের চিত্র দেখা গেছে। ২৩ সেপ্টেম্বর অন্তত ৩০ জন ব্যক্তি ১,৭০০-এর বেশি ভোটারের নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে আবেদন করেছে। সন্তোষ নামে এক ভোটার ২২ ও ২৩ সেপ্টেম্বর মিলিয়ে ১৭৪টি আবেদন করেছে।

এছাড়া ২৪ সেপ্টেম্বর অতিরিক্ত ৫২৫টি আপত্তি জমা পড়েছে। এর মধ্যে ৫২৩টি আবেদনই করেছিল মাত্র ২০ জন ব্যক্তি। এসব আবেদনে যাদের নাম বাদ দেওয়ার দাবি করা হয়েছিল, তাদের বেশিরভাগই মুসলিম বলে জানা গেছে।

উল্লেখ্য, বাবালেশ্বর ও ভালকি বিধানসভা কেন্দ্র বর্তমানে কংগ্রেস শাসিত বিধায়ক রয়েছে।

বিজেপি-শাসিত বাসবকল্যাণ ও বেলথাঙ্গাডি এলাকায়ও অসংখ্য আবেদন জমা পড়েছে। সেখানে মূলত মুসলিম ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য টার্গেট করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দাবি, প্রতিটি আবেদন যাচাই করা হবে। কোনও যোগ্য ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে না। অপরদিকে ফর্ম-৭ এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া নিয়ে সমালোচকদের মধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পূর্বেও অনুরূপ ভোটার তালিকা নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছিল। বিতর্কিত এসআইআরে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসংখ্য মুসলিম ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য কর্ণাটকে এসআইআর প্রক্রিয়াও একই পথ অনুসরণ করা হচ্ছে কিনা তা নিয়ে জোরালো অভিযোগ তৈরি হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/muu5z4ve

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || নূরিস্তানের কামদেশ জেলায় অনুপ্রবেশের চেষ্টাকারী সশস্ত্রদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং নাইট ভিশন ক্যামেরা উদ্ধার করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় আশ-শাবাবের হামলার লক্ষ্যবস্তু বিমানবন্দর সহ ৮টি সামরিক ঘাঁটি