
রাজধানী কাবুল ও নিউ কাবুল সিটিতে ভবিষ্যতের পানি সংকট মোকাবিলা এবং বিশুদ্ধ পানীয় পানির সরবরাহ নিশ্চিত করতে সারোবি থেকে পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহর নির্দেশে ইমারাতি কোম্পানিগুলোর মহাপরিচালকের কার্যালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটির কাজ শুরু হয়েছে।
প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে ইমারাতি কোম্পানিগুলোর মহাপরিচালক আহমদ জান বিলাল হাফিযাহুল্লাহ বলেন, আন্তর্জাতিক পূর্বাভাস অনুযায়ী ২০৩০ সালের মধ্যে কাবুল বড় ধরনের পানি সংকটের মুখে পড়তে পারে। তিনি বিষয়টিকে গুরুতর হিসেবে উল্লেখ করে সংকট দেখা দেওয়ার আগেই তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আহমদ জান বিলাল বলেন, কাবুলের পানি সংকট প্রতিরোধে গত কয়েক বছরে প্রয়োজনীয় কাজ করা হয়নি। তবে বর্তমানে এ বিষয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সারোবি থেকে কাবুল ও নিউ কাবুল সিটিতে বিশুদ্ধ পানীয় পানি সরবরাহের প্রকল্পের কারিগরি, সামাজিক ও নকশাসংক্রান্ত কাজ শুরু করা হয়েছে।
ইমারাতি কোম্পানিগুলোর মহাপরিচালকের কার্যালয় জানিয়েছে, আমীরুল মু’মিনীনের নির্দেশের ভিত্তিতেই প্রকল্পটির এসব কাজ শুরু করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কাবুল ও নিউ কাবুল সিটিতে বিশুদ্ধ পানীয় পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কাবুলের সম্ভাব্য পানি সংকটকে সামনে রেখে আগাম পদক্ষেপ হিসেবে প্রকল্পটির কাজ শুরু হওয়ায় ভবিষ্যতে রাজধানীর পানি সরবরাহ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
তথ্যসূত্র
– The General Directorate of Emirati Companies states that
– https://tinyurl.com/yuahsv5u


