হায়দ্রাবাদে স্কুলের কাছে গরুর মাংসের দোকান বলপূর্বক বন্ধ করে দিয়েছে এক উগ্র হিন্দুত্ববাদী সমর্থক

0
3

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতে হায়দ্রাবাদের শাইকপেটে একটি গরুর মাংসের দোকান বলপূর্বক বন্ধ করে দিয়েছে এক উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তি। তার দাবি, স্কুলের ১০০ মিটারের মধ্যে কোনও মাংসের দোকান খোলা রাখা যাবেনা।

শাইকপেটের লালাম্মা গার্ডেন্স এলাকায় কৃষ্ণাভেনি ট্যালেন্ট স্কুলের কাছে দোকানটি অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সম্পত মুধিরাজ নামে এক উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তি দোকানের লোকদের সাথে অশালীন ভাষায় কথা বলছে, সে বলপূর্বক শাটার নামিয়ে দোকানটি বন্ধ করে দিয়েছে।

দোকানটি বন্ধ করে দেওয়ার পর সে স্কুলে প্রবেশ করে স্কুলের স্টাফের সাথেও কথা বলে এসেছে। উগ্রপন্থী লোকটি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

এ প্রসঙ্গে স্থানীয় সহকারী পুলিশ কমিশনার (ACP) সৈয়দ ফিয়াজ জানিয়েছে, স্কুলের আশপাশে পানের দোকান পরিচালনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে মাংসের দোকানের ক্ষেত্রে এমন কোনও নিয়ম প্রযোজ্য নয়। তবে ঘটনাটির বিষয়ে পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ জমা আসেনি বলে জানান তিনি।

ঘটনাটি হায়দ্রাবাদে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ সৃষ্টির একটি অপপ্রয়াস বলে অভিহিত করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নামক সংগঠন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/rdcwteb2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযানবাহনের চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে ৫৩ হাজার ২৭০ জিপিএস নজরদারি ব্যবস্থা চালু করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধভিডিও || শিল্পায়নের পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান: স্বনির্ভর অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে বালখ, বাগলান ও কুন্দুজে নির্মাণ করা হচ্ছে নতুন বৃহৎ শিল্পনগরী ও শিল্পপার্ক