
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার গাজা সিটির উত্তরে আল-নাসর এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার পর দুই ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
গাজার চিকিৎসাসূত্র জানায়, আল-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হন। হামলার পর কয়েকজন আহতকেও হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া জাবালিয়ার আল-ফাখুরা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় গুরুতর আহত এক ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাবালিয়ার বাস্তুচ্যুতদের হালাওয়া শিবিরেও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। সেখানে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সন্ত্রাসী ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। এতে এ পর্যন্ত ৭৪ হাজার ২৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১ লাখ ৭৫ হাজার ৯৮০ জন আহত হয়েছেন। শহীদদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
তথ্যসূত্র
– Two Palestinians killed and others injured in Israeli strike, gunfire in Gaza
– https://tinyurl.com/mtnn7vn9


