
আফগানিস্তানের কুনার ও হেলমান্দে বেসামরিক মানুষের বাড়িঘরে পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইমারাতে ইসলামিয়া। ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এ হামলাকে আগ্রাসন ও জঘণ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এটি সর্বজনস্বীকৃত সকল নীতির লঙ্ঘন।
জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, ৩০ সেপ্টেম্বর, বুধবার রাতে কুনারের শলতান জেলার চোগাম এবং হেলমান্দের গার্মসির জেলার সফর এলাকায় পাকিস্তানি বিমান হামলায় নারী ও শিশুসহ ৯ জন বেসামরিক আফগান নাগরিক শহীদ এবং ১১ জন আহত হয়েছেন। হামলায় তিনটি বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, বেসামরিক মানুষের বাড়িঘরে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইমারাতে ইসলামিয়া এ অপরাধের কঠোর নিন্দা জানায় এবং একে সর্বজনস্বীকৃত নীতি ও মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে।
অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্যর্থ হয়ে পাকিস্তানি সামরিক বাহিনী জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে বারবার আফগান ভূখণ্ডে হামলার পথ বেছে নেয়। এ ধরনের কর্মকাণ্ড বাস্তবতা আড়াল করার একটি কৌশল মাত্র এবং এর মাধ্যমে অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে।
তথ্যসূত্র
– The government of the provinces of Kunar and Helmand has condemned
– https://tinyurl.com/msmp4992


