গাজায় ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০৫ ফিলিস্তিনির লাশ ও দেহাবশেষ উদ্ধার

0
1

গাজা শহরের মধ্যাঞ্চলে বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০৫ ফিলিস্তিনির লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। টানা ১৭ দিন ধরে তল্লাশি চালিয়ে এই লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

সিভিল ডিফেন্স জানিয়েছে, মিসরের একটি কমিটির সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে। তল্লাশি শেষে ধ্বংসস্তূপে উদ্ধার হওয়া কাফনে মোড়ানো দেহগুলো সারিবদ্ধভাবে রাখার সময় স্বজনরা সেখানে জড়ো হন এবং তারা নিজেদের প্রিয়জনদের শনাক্ত করে শেষ বিদায় জানান।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলুকে বলেন, এসব মানুষ সবাই বেসামরিক নাগরিক এবং শান্তি ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার পূর্ণ অধিকার তাদের রয়েছে। তিনি গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের স্বজনদের মধ্যে ছিলেন তাগরিদ আল-হানাওয়ি। তার মেয়ে চিকিৎসক আলিয়া রামজি আল-হানাওয়ি, তার স্বামী ও চার সন্তান হামলায় শহীদ হন। তাগরিদ বলেন, তাদের পুরো পরিবারই বেসামরিক নিবন্ধন তালিকা থেকে মুছে গেছে। দীর্ঘদিন পর স্বজনদের দেহাবশেষ পেয়ে শেষ পর্যন্ত মর্যাদার সঙ্গে দাফন করতে পারায় তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন।

এলাকার বাসিন্দা ও নিহতদের স্বজন ফাওয়াজ জিয়ারা জানান, আবাসিক ভবনটিতে হামলার সময় প্রায় ৩০০ মানুষ শহীদ হয়েছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও নিখোঁজ মানুষের লাশ থাকার আশঙ্কা রয়েছে।


তথ্যসূত্র

– Bodies, remains of 105 Palestinians recovered from rubble in Gaza Citycondemned
– https://tinyurl.com/48mn5ttk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি সামরিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইমারাতে ইসলামিয়া