উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের সঙ্গে নিজের আদর্শিক মিল খুঁজে পেয়েছে বলে মন্তব্য করেছে উগ্রপন্থী ইহুদি গবেষক

0
5

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে নিজের আদর্শিক মিল রয়েছে বলে মন্তব্য করেছে ইসরায়েলি উগ্র ইহুদিবাদী গবেষক ইয়েশায়া রোজেনম্যান। তার মতে, বিশ্ব পরিস্থিতির বিভিন্ন বিষয়ে দুই পক্ষের দৃষ্টিভঙ্গিতে মিল রয়েছে।

রোজেনম্যান বিভিন্ন ধর্মের রাজনৈতিক অবস্থান নিয়ে ইহুদি-স্বার্থে গবেষণা করে। তার গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে জায়নবাদ, হিন্দুত্ববাদ, ইভানজেলিক্যাল মতবাদ ও ইসলাম। আরএসএসের শতবর্ষের ইতিহাস ও বিবর্তন নিয়ে লেখা ‘হান্ড্রেড ইয়ার্স ইয়াং: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’ বইয়ে সে একটি অধ্যায়ও লিখেছে।

আরএসএসের সঙ্গে তার যোগাযোগের বিষয়ে রোজেনম্যান বলেছে, “ভারতে ইসরায়েলি কূটনৈতিক দলের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির সদস্যদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। ওই সময় তারা অনুধাবন করে যে, তাদের মধ্যে আদর্শিক মিল রয়েছে।” তার এই বক্তব্য উগ্র হিন্দুত্ববাদ ও জায়নবাদের মধ্যে আদর্শিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে হিন্দুত্ববাদী আরএসএসের সঙ্গে সন্ত্রাসী ইসরায়েলের বিভিন্ন অংশের যোগাযোগ বাড়ানোর প্রচেষ্টাও আলোচনায় এসেছে।

সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে আরএসএসের যোগাযোগ বাড়াতে চায় এই ইহুদি গবেষক

রোজেনম্যান বলেছে, বইটিতে তার লেখার একটি উদ্দেশ্য হলো অন্যান্য দেশের সঙ্গে আরএসএসের যোগাযোগ বাড়ানো। বিশেষ করে ইসরায়েল ও বৃহত্তর ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সে।

তার দাবি, “আমার নিবন্ধে ভারত ও ইসরায়েলের সমাজ ও সংস্কৃতির তুলনামূলক আলোচনা রয়েছে। আমি আশা করি, এই লেখা ইসরায়েল ও ইহুদি বিশ্বের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য আরএসএসের প্রতি একটি বন্ধুত্বপূর্ণ আহ্বান হিসেবে কাজ করবে।”

উল্লেখ্য, রোজেনম্যান জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং এসব দেশের প্রবাসী জনগোষ্ঠীসহ বৃহত্তর উপমহাদেশ নিয়ে সে তার উদ্দেশ্য-প্রণোদিত গবেষণা চালায়। ২০২৩ সালে দ্য হিন্দু পত্রিকায় ইসরায়েল প্রতিনিধি হিসেবে সে কাজ করেছে। বর্তমানে সে জেরুজালেম ইন্টারফেইথ সেন্টারে জ্যেষ্ঠ গবেষক হিসেবে কর্মরত।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4x9ncnf8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইমারাতে ইসলামিয়ার কাবুল কান্দাহার হাইওয়ের আগের ও বর্তমান অবস্থার পার্থক্য
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের পাকতিকায় ৫২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৩০ বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী