১৪ বছরের বেশি সময় পর সোমালিয়ার কৌশলগত বালেদোগল বিমানঘাঁটি ছেড়ে গেছে মার্কিন বাহিনী

0
0

সোমালিয়ার কৌশলগত বালেদোগল সামরিক বিমান ঘাঁটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। ইসলামি শরিয়াহ্ শাসন ঠেকাতে এক দশকেরও বেশি সময় ধরে এই ঘাঁটি ব্যবহার করে শাবাব নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় আগ্রাসন চালিয়ে আসছিল মার্কিন সেনারা। দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় পর গত অক্টোবর মাসের শেষ নাগাদ মার্কিন সেনারা এই ঘাঁটি থেকে সরে গেছে বলে জানা গেছে।

বিষয়টি সম্পর্কে জানে এমন একজন সামরিক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম টাস্ক অ্যান্ড পারপাসকে নিশ্চিত করেছে যে, মার্কিন সেনারা ঘাঁটিটি ছেড়ে অন্যত্র চলে গেছে। অন্য এলাকায় সরিয়ে নেওয়ার আগে এই ঘাঁটিতে ঠিক কত মার্কিন সেনা ছিল, তা পরিষ্কার নয়। তবে অতীতে এই অঞ্চলে আগ্রাসন পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র এখানে কয়েক ডজন সেনা রেখেছিল বলে জানা যায়।

এদিকে, মার্কিন আফ্রিকান কমান্ড (আফ্রিকম) এই খবর সরাসরি নিশ্চিতও করেনি, অস্বীকারও করেনি। তবে আফ্রিকমের একজন মুখপাত্র লিখিত বিবৃতিতে বলেছে, মার্কিন সেনাবাহিনী একটি চটপটে ও চলমান বাহিনী। “সন্ত্রাসবিরোধী” অভিযান সবচেয়ে ভালোভাবে পরিচালনার জন্য আফ্রিকম তার বাহিনীর অবস্থান পরিবর্তন করে থাকে। অভিযানগত নিরাপত্তা রক্ষার জন্য চলমান অভিযানের বিস্তারিত তথ্য দেওয়া হয় না।

কেন গুরুত্বপূর্ণ বালেদোগল

মোগাদিশু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বালেদোগল বিমান ঘাঁটি সোমালিয়ায় চলমান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ২০০৯ সালে শাবাব মুজাহিদিন বালেদোগল দখল করে তিন বছর ধরে এটিকে প্রশিক্ষণ ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। পরে আফ্রিকান ইউনিয়ন বাহিনী এলাকাটি দখলে নেয়।

২০১২ সাল থেকে মার্কিন সেনারা বালেদোগলে কাজ শুরু করে এবং পরের বছরগুলোতে এখানে সামরিক উপস্থিতি আরও বাড়ায়। এই অঞ্চলে আগ্রাসন পরিচালনার পাশাপাশি মার্কিন সেনারা তাদের মদদপুষ্ট মোগাদিশু প্রশাসনের কমান্ডো বাহিনীকেও প্রশিক্ষণ দিত। এরফলে অঞ্চলটিতে বহুবার মোগাদিশু বাহিনীর পাশাপাশি মার্কিন বাহিনীও শাবাব মুজাহিদদের আক্রমণের শিকার হয়েছে।

উল্লেখ্য যে, ১৯৯০ এর দশক থেকে সোমালিয়ায় সক্রিয়ভাবে সামরিক হস্তক্ষেপ চালিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকারি তথ্য অনুযায়ী, প্রথম পর্ব ১৯৯২ থেকে ১৯৯৪ সালের মধ্যে অন্তত ৪২ মার্কিন সেনা এবং ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৬ মার্কিন সেনা ও গোয়েন্দা কর্মী নিহত হয়েছে। যদিও স্থানীয় গণমাধ্যম সূত্র ও প্রতিরোধ বাহিনী শাবাব সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই দীর্ঘ সময়ে কয়েক হাজার মার্কিন সৈন্য হতাহতের শিকার হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির মধ্যেও গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় বাবা-ছেলেসহ ৮ ফিলিস্তিনি শহীদ