দীপাবলি উৎসবে সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছে উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

0
0

ভারতে হিন্দুদের দীপাবলির উৎসবের কারণে সৃষ্ট বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশের কোনও কারণ নেই বলে মন্তব্য করেছে উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দূষণ নিয়ে সমালোচকদের উদ্বেগকে অনেকটা তাচ্ছিল্যের সুরে উড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথ। সে বলেছে, ‘কেউ কেউ বলছেন, দীপাবলির কারণে দূষণ বেড়েছে। বেড়েছে তো কী হয়েছে? এটি কমে যাবে। আপনারা এত উদ্বিগ্ন হচ্ছেন কেন?’

বুধবার (১১ নভেম্বর) লখনৌতে এক সরকারি অনুষ্ঠানে সে এসব মন্তব্য করেছে। তার দাবি, আতশবাজির কারণে দূষণ বাড়লেও তা ধীরে ধীরে কমে যাবে। সে জানায়, তার সরকার উৎসব উদযাপনে কোনও নিষেধাজ্ঞা দেয়নি।

যোগীর এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দীপাবলির পর দিল্লি ও আশেপাশের অঞ্চলে বায়ুর মানের ব্যাপক অবনতি হয়েছে। সেখানে বায়ুমান সূচক (একিউআই) অতি খারাপ থেকে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সরকারি হিসাবে একিউআইয়ের মাত্রা ৪৮৩-তে উঠেছে। এছাড়া উৎসবের দরুন সৃষ্ট অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনায় ভারতজুড়ে ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে।

সমালোচকদের প্রশ্ন, উত্তর প্রদেশে ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে কি সবার জন্য একই নীতি অনুসরণ করা হচ্ছে? শব্দদূষণের অজুহাতে মসজিদের মাইকের ব্যবহার সীমিত করা হয়েছে। যানজটের কারণ দেখিয়ে রাস্তায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি ঈদের দিনে মসজিদে জায়গা সংকুলান না হলে মুসল্লিদের রাস্তায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। গরু জবাই ও কোরবানির ওপরও নানাবিধ নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নির্বিচারে মসজিদ-মাদ্রাসা সিলগালা করা হচ্ছে, অনেক ক্ষেত্রে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

অন্যদিকে, দীপাবলিকে কেন্দ্র করে আতশবাজির কারণে বায়ু ও শব্দদূষণের ঘটনা সুস্পষ্ট। অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনায় ভারতজুড়ে ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনাও ঘটেছে। এরপরও হিন্দুদের উৎসব পালনে বিধিনিষেধ আরোপের বদলে সরকার উৎসাহ দিচ্ছে। সমালোচকদের মতে, ধর্মীয় স্বাধীনতা ও জননিরাপত্তার প্রশ্নে সরকারের এই দ্বিমুখী অবস্থান মুসলমানদের প্রতি বৈষম্যের চিত্র তুলে ধরেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3ktpjdwe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১৪ বছরের বেশি সময় পর সোমালিয়ার কৌশলগত বালেদোগল বিমানঘাঁটি ছেড়ে গেছে মার্কিন বাহিনী