মালিতে রুশ ও জান্তার কনভয়ে জেনিমের আক্রমণ: ৭ রুশসহ নিহত কয়েক ডজন শত্রুসেনা

0
23

মালির মধ্যাঞ্চলে রুশ আফ্রিকান কর্পসের (সাবেক ওয়াগনার) একটি সামরিক কনভয়ের উপর প্রতিরক্ষামূলক অভিযান চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (JNIM) তথা জেনিম। প্রতিরোধ বাহিনীটির প্রচারমাধ্যম আল-যাল্লাকা থেকে প্রকাশিত ৪৪৩ নং বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর, সোমবার সকালে মধ্য মালির সেগু রাজ্যের নিওনো (Niono) শহরের উত্তরে জান্তা ও রুশ বাহিনীর একটি যৌথ সামরিক কনভয়ে ভারী অতর্কিত আক্রমণ চালিয়েছেন জেনিম যোদ্ধারা। শত্রুবাহিনীর যৌথ এই কনভয়টি জেনিম (JNIM) নিয়ন্ত্রিত অঞ্চলে সামরিক আগ্রাসন চালানোর উদ্দেশ্যে অগ্রসর হচ্ছিল। তখন জেনিমের প্রতিরো যোদ্ধারা কনভয়টি লক্ষ্য তীব্র গেরিলা আক্রমণ চালাতে শুরু করেন। এসময় মালির জান্তা ও রুশ বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

হতাহত ও ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানে শুধু রুশ বাহিনীরই অন্তত ৭ সদস্য নিহত এবং আরও ৪ এরও বেশি সৈন্য আহত হয়েছে। একইসাথে তাদের ২টি সামরিক গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জান্তা বাহিনীতেও কয়েক ডজন সেনা সদস্য হতাহতের শিকার হয়েছে।

জেনিম (JNIM) তাদের বিবৃতিতে জান্তা ও আফ্রিকান কর্পসের দাবিকে প্রত্যাখ্যান করে নিশ্চিত করেছে যে, এই অভিযানে তাদের কোনো যোদ্ধা হতাহতের শিকার হন নি। বরং প্রতিরোধ যোদ্ধারা নিরাপদ রয়েছেন এবং শত্রুর আক্রমণ বীরত্বের সাথে প্রতিহত করেছেন মর্মে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এই অভিযানের পর জেনিম (JNIM) তাদের মিডিয়া সেন্টারের মাধ্যমে ঘটনাস্থলে পড়ে থাকা রুশ সৈন্যদের একাধিক মৃতদেহ প্রদর্শন করেছে। পাশাপাশি তারা গনিমত হিসাবে অর্জিত বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জামের ১৭টি ছবি প্রকাশ করেছে। গনিমত হিসাবে অর্জিত অস্ত্রের মধ্যে রয়েছে—
– ২টি ক্লাশিনকোভ রাইফেল
– ৩টি রকেট লঞ্চার (আরপিজি)
– ১টি মোটরসাইকেল
– ১টি মর্টার
– ২টি ডিজেআই (DJI) ড্রোন
– ২টি রাডার ডিভাইস
– কয়েক ডজন ম্যাগাজিন ও বুলেট বাক্স
– ১৭টি হ্যান্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ গোলাবারুদ

বিবৃতিতে বলা হয়েছে, “রুশ দখলদাররা আমাদের মুসলিম জনগণের রক্ত ঝরাচ্ছে ও সম্পদ লুণ্ঠন করছে। তাদের বিরুদ্ধে আমাদের বৈধ এই অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, মালিতে জান্তা বাহিনীর আমন্ত্রণে ২০২১ সাল থেকে রুশ ভাড়াটে বাহিনী দেশটিতে শরিয়াহ্ প্রতিষ্ঠার দাবিতে লড়াইরত জেনিম যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন পরিচালনা করছে। আর নিওনো এলাকাটি দীর্ঘদিন ধরেই জেনিমের (JNIM) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এলাকাটিতে আগ্রাসন চালাতে গিয়ে ধরাশায়ী হতে হয়েছে রুশ বাহিনী ও তাদের স্থানীয় দোসর জান্তা সদস্যদের।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাতিমে রাসূলের (ﷺ) ফাঁসির দাবিতে রাজধানীতে বিক্ষোভ অনুষ্ঠিত