ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে বাগবিতণ্ডার জেরে সহকর্মীর গুলিতে দখলদার বাহিনীর চার সদস্য নিহত

0
14

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় দখলদার ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যের মধ্যে বাগবিতণ্ডার জেরে সংঘাত ছড়িয়ে পড়ে। সংঘাতে এক সহকর্মীর গুলিতে সিআইএসএফ এর চার সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছে।

সূত্রমতে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসোহলির মাশকা গ্রামের সেবা-৩ জলবিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সিআইএসএফ সদস্যরা প্রকল্পটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। নিহতরা হলো- সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমার।

কর্মকর্তাদের দাবি, কোনও এক বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হেড কনস্টেবল অভিদেশ কুমার সিং তার সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালায়। গুলিতে ওই চার সিআইএসএফ সদস্য গুরুতর আহত হয়। পরে নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

ঘটনার পর হত্যাকারী অভিদেশ কুমারকে তার ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে সিআইএসএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে তর্কের সূত্রপাত এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে, তা এখনও তদন্তাধীন রয়েছে।
পর্যবেক্ষকদের মতে, জম্মু ও কাশ্মীরে দখলদার ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যা ও সহকর্মীকে হত্যার মতো ঘটনার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে।

এসকল ঘটনার কারণ হিসেবে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- দীর্ঘ সময় ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, ছুটির সীমিত সুযোগ, দীর্ঘমেয়াদি কঠোর সামরিক ও নিরাপত্তা কর্মসূচি, কথিত সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে দায়িত্ব পালন, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক অতিরিক্ত চাপ, কর্মক্ষেত্রে দুর্ব্যবহার বা অপমান প্রভৃতি নানাবিধ কারণ সদস্যদের মধ্যে প্রচণ্ড শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়, যা দখলদার বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যা ও পরস্পরকে হত্যার মতো পৈশাচিক আচরণেও প্ররোচিত করছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/c3ksr7hn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে জেএনআইএমের ১৪ অভিযান: ১১টি সামরিক ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধগাজায় আবারও সন্ত্রাসী ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ, আহত আরও অনেকে