
নূরিস্তান প্রদেশের কামদেশ জেলায় দায়েশ সদস্য ও অন্যান্য সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে পরিচালিত অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর সহায়তায় সীমান্তরেখা অতিক্রম করে আফগানিস্তানে প্রবেশ করা এসব সদস্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৪১ জন নিহত এবং আরও ৬২ জন জীবিত আটক হয়েছেন।
ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নূরিস্তান প্রদেশের কামদেশ জেলায় দায়েশ সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসব সশস্ত্র সদস্য পাকিস্তানি সামরিক বাহিনীর সহায়তা সীমান্তরেখা অতিক্রম করে নূরিস্তানে প্রবেশ করেছিল।
মন্ত্রণালয় জানায়, অভিযানের সময় মোট ৪১ জন দায়েশ সদস্য ও অন্যান্য সশস্ত্র সদস্য নিহত হয়েছে। এ ছাড়া আরও ৬২ জনকে জীবিত আটক করা হয়েছে। এর মধ্য দিয়ে নূরিস্তানের কামদেশ এলাকায় পরিচালিত নিরাপত্তা অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২৭ সেপ্টেম্বরের প্রথম দফার অভিযানে ২৮ জন নিহত ও ৩২ জন আটক হওয়ার পর পরবর্তী অভিযানেও নিরাপত্তা বাহিনীর কার্যক্রম অব্যাহত ছিল।
ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী আফগানিস্তানে কাউকে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টির সুযোগ দেবে না। ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বিনষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে এবং এ ধরনের তৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
তথ্যসূত্র
– The Ministry of Defence says Afghan forces have concluded an operation
– https://tinyurl.com/5n8wx5kv


