মহাসড়কে প্রতি ৭০ কিমি পরপর মসজিদ নির্মাণ উদ্যোগের অংশ হিসেবে জাবুলে ৩.৩ কোটি আফগানি ব্যয়ে একটি মসজিদ নির্মাণ করেছে ইমারাতে ইসলামিয়া।

0
6

আফগানিস্তানের জাবুল প্রদেশে কাবুল-কান্দাহার মহাসড়কের পাশে ৩ কোটি ৩০ লাখ আফগানি ব্যয়ে নির্মিত একটি নতুন মসজিদ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীদের নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করতে আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহর নির্দেশে প্রতি ৭০ কিলোমিটার পরপর মসজিদ নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটি তারই অংশ।

জাবুলে উদ্বোধন করা এই মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন করতে এক বছর সময় লেগেছে। প্রায় ৩ কোটি ৩০ লাখ আফগানি ব্যয়ে নির্মিত এ মসজিদে একসঙ্গে কয়েক শত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। যাত্রীদের প্রয়োজন বিবেচনায় মসজিদটিতে রান্নাঘর, যানবাহন রাখার স্থান, পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভী মুহাম্মদ ইসমাইল গজনভী হাফিযাহুল্লাহ বলেন, আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহরর বিশেষ নির্দেশের ভিত্তিতে কাবুল-কান্দাহার মহাসড়কের প্রতি ৭০ কিলোমিটার পরপর যাত্রীদের জন্য মসজিদ নির্মাণের কার্যক্রম নেওয়া হয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয়ের পূর্ববর্তী তথ্য অনুযায়ী, কাবুল-কান্দাহার মহাসড়কে প্রতি ৭০ কিলোমিটার পরপর মসজিদ ও সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণের জন্য ছয়টি জায়গা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে মাইদান ওয়ার্দাক প্রদেশে একটি, গজনি প্রদেশে দুটি, জাবুল প্রদেশে দুটি এবং কান্দাহার প্রদেশে একটি স্থান নির্ধারণ করা হয়।

দেশের প্রধান মহাসড়কগুলোতে যাত্রীদের নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বৃহত্তর পরিসরেও এ ধরনের মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ২৮টি প্রদেশের মহাসড়কে প্রতি ৭০ কিলোমিটার পরপর মোট ৭৫টি মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।


তথ্যসূত্র

– Mosque Inaugurated on Kabul-Kandahar Highway in Zabul
– https://tinyurl.com/2pcxuk9j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় আফগানিস্তান: জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধনূরিস্তানে দায়েশ ও সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে অভিযান সম্পন্ন করেছে ইমারাতে ইসলামিয়া, ৪১ জন নিহত ও ৬২ জন আটক