ইমারাতে ইসলামিয়ার কাপিসা প্রদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে ৬ লাখ ডলারের বেশি ব্যয়ে অবকাঠামো নির্মাণ

0
1

আফগানিস্তানের কাপিসা প্রদেশে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অবকাঠামো নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের প্রয়োজনীয় সুবিধা সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রদেশটির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবাদানের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসাসেবার প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা হচ্ছে।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নরওয়ের উন্নয়ন সহযোগী সংস্থা নোরাডের আর্থিক সহায়তায় কাপিসা স্বাস্থ্যবিজ্ঞান ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। ১ লাখ ৪২ হাজার ৫০০ মার্কিন ডলার ব্যয়ের এ প্রকল্পের কাজ ২০২৪ সালে শুরু হয়ে ২০২৫ সালে সম্পন্ন হয়েছে।

এ ছাড়া তাগাব জেলায় ১ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার ব্যয়ে একটি ভবন ও সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। ২০২৫ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

প্রদেশটির ৪৬টি স্বাস্থ্যকেন্দ্রের জন্য ২ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি হেওয়া (HEWA) প্রকল্পের আর্থিক সহায়তায় পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৫০ হাজার ডলার ব্যয়ে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ কেনা হয়েছে।

অন্যদিকে, কাপিসা প্রাদেশিক হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৫০টি সিলিং ফ্যান ও আটটি পানি শীতলীকরণ যন্ত্র দেওয়া হয়েছে।


তথ্যসূত্র :
1. In Kapisa Province, various projects have been implemented to strengthen health services.
– https://tinyurl.com/8stzr5z2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১; নিখোঁজ আরেক ক্রু
পরবর্তী নিবন্ধমালিতে জান্তা ও মিলিশিয়া অবস্থানে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের পৃথক অভিযান: ২টি সামরিক ঘাঁটি বিজয়