
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী জেলাগুলোতে শত্রু সেনাবাহিনীকে লক্ষ্য করে একদিনে একাধিক অভিযান চালিয়েছে সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)।
প্রতিরোধ বাহিনীর প্রচারমাধ্যম সাদায়ে হক মিডিয়া সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর শনিবার, পাকিস্তানের দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তান এবং খাইবার জেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫টি পৃথক অভিযান চালিয়েছেন আইএমপি সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা।
এসকল অভিযানের মধ্যে ২টি দক্ষিণ ওয়াজিরিস্তানের আজম ওয়ারসাক সীমান্তে চালানো হয়েছে। এতে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে শত্রু সেনাবাহিনীর ২টি টহলদল। দুপুরে উক্ত অঞ্চলের বাদশাহ জান কোট এলাকায় একটি সামরিক চৌকি এবং সন্ধ্যায় একই সীমান্তের কারমানজাই স্টপ এলাকায় আরেকটি চৌকিকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়। প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় হামলায় একটি নিরাপত্তা ক্যামেরা ধ্বংস হয়।
এছাড়া উত্তর ওয়াজিরিস্তানের স্পিন ওয়াম সীমান্তেও এদিন দুপুরে একটি অভিযান চালানো হয়। অভিযানটি শত্রু বাহিনীর একটি প্রতিরক্ষা চৌকিকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছে।
অন্যদিকে, একই রাতে খাইবার জেলার বাড়া সীমান্ত এলাকায় অবস্থিত একটি পুলিশ চৌকিতে ভারী অস্ত্র দিয়ে হামলা চালান প্রতিরোধ যোদ্ধারা। এতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।
প্রতিটি বিবৃতিতে শত্রুপক্ষের ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। তবে এসকল অভিযানে হতাহত ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয় নি।
তথ্যসূত্র:
– https://x.com/IMPmedia7/status/2112133214139523165
– https://x.com/IMPmedia7/status/2111803385808609311
– https://x.com/IMPmedia7/status/2112032905635537042
– https://x.com/IMPmedia7/status/2112111808563580966


