ভারতের মধ্যপ্রদেশে দুই মুসলিম মহিষ ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে উগ্র হিন্দুত্ববাদীরা

0
0

ভারতে মধ্যপ্রদেশের দামোহ জেলায় দুই মুসলিম মহিষ ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী সমর্থক। সোমবার (২৬ অক্টোবর) রাতে হিন্দোরিয়া থানার আওতাধীন হারদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আবিদ কুরেশি ও হাসান কুরেশি। ভুক্তভোগীদের অভিযোগ, গরু চুরি ও গরু জবাইয়ের মিথ্যা অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালানো হয়।

হাসান কুরেশির ভাষ্য, সহকর্মী আবিদ কুরেশি ও হুসেন খানের সঙ্গে মহিষ নিয়ে তিনি একটি গোশালায় যাচ্ছিলেন। পথে হারদুয়া কেওলারি এলাকার কাছে একদল উগ্র হিন্দুত্ববাদী তাদের পিকআপ আটকায়।

উগ্র হামলাকারীরা প্রথমে পিকআপটি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। হামলার ভয়ে ভুক্তভোগীরা পালানোর চেষ্টা করে, কিন্তু হিন্দুত্ববাদী দুর্বৃত্তরা কয়েক কিলোমিটার পর্যন্ত তাদেরকে ধাওয়া করে এবং ধরে ফেলে। পরে দড়ি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীর সামনে লাঠি দিয়ে তাদের নির্মমভাবে মারধর করা হয়।

আহত মুসলিমদের অভিযোগ, মারধরের সময় ক্যামেরার সামনে তাদের দিয়ে বিভিন্ন বক্তব্য দিতে বাধ্য করা হয়। মহিষ ব্যবসা সংক্রান্ত কাগজপত্র দেখানোর পরও তাদের ওপর নিপীড়ন অব্যাহত রাখা হয়। গুরুতর আহত অবস্থায় মুসলিমদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় দীপক নেমা, ছুটকা ও নিখিল চৌরাসিয়াসহ কয়েকজন হামলাকারীর নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা। হামলাকারীরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ ওঠেছে।

ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের হস্তক্ষেপে নিপীড়ন বন্ধ হয়েছে, কিন্তু ঘটনার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মামলা দায়েরে পুলিশ অহেতুক গড়িমসি করছে বলে অভিযোগ ওঠেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ye27ruwb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযশোরে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল শিক্ষক, গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি