বিজ্ঞানভিত্তিক ও বাজারমুখী কৃষিব্যবস্থা গড়তে বৃহৎ পরিকল্পনা ঘোষণা ইমারাতে ইসলামিয়ার

0
0

আফগানিস্তানের কৃষি খাতকে প্রথাগত পদ্ধতি থেকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও টেকসই ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করেছেন কৃষি, সেচ ও প্রাণিসম্পদমন্ত্রী মাওলভী আতাউল্লাহ ওমারি হাফিযাহুল্লাহ। একই সঙ্গে দেশের কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সম্প্রসারণে বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

৩৫ তম কৃষি ও প্রাণিসম্পদ পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষি খাতের উন্নয়নে দেশীয় উৎপাদন শক্তিশালী করার পাশাপাশি কৃষিপণ্যের মূল্য সংযোজন, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার সম্প্রসারণ করা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে বেসরকারি খাত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপরও মাননীয় মন্ত্রী গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষিব্যবস্থার প্রসারের মাধ্যমে দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষিপণ্যের জন্য আরও কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ আফগানিস্তানের কৃষি খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :

1. Agreements were signed between the Ministry of Mines and Petroleum and Aziz Group
– https://tinyurl.com/5bfn7375

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় শিশুসহ আরও তিন ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে গ্যাস ও কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে ২৭৫ মিলিয়ন ডলারের চুক্তি