
ইমারাতে ইসলামিয়ার অধীনে আফগানিস্তানের বিপুল খনিজ সম্পদ ও মূল্যবান পাথরের সম্ভাবনাকে সামনে তুলে ধরতে দেশটিতে প্রথম বিশেষায়িত খনিজ সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে ১৫০টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের খনিজ সম্পদ ও মূল্যবান পাথর প্রদর্শন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীটি ১ লাখ ২০ হাজার মানুষ পরিদর্শন করেন। পাশাপাশি ১৮ কোটি ৪০ লাখ আফগানি মূল্যের মূল্যবান পাথর নিয়ে চারটি নিলাম অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দেশটির প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং খনিজ খাতের বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচনে এ ধরনের উদ্যোগ আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তুলে ধরছে।


