ইমারাতে ইসলামিয়ার বিরোধীদের অন্যতম উদ্দেশ্য হলো আফগানিস্তানে পশ্চিমা ধাঁচের তথাকথিত ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠা করা: গভর্নর রহমতুল্লাহ নাজিব হাফিযাহুল্লাহ

0
11

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাদাখশান প্রদেশের গভর্নর রহমতুল্লাহ নজিব হাফিযাহুল্লাহ বলেছেন, বর্তমান ইসলামী সরকারের বিরোধীদের অন্যতম উদ্দেশ্য হলো আফগানিস্তানে পশ্চিমা ধাঁচের তথাকথিত ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠা করা। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়- ব্রিটিশ, রুশ কিংবা আমেরিকান- কোনো বিদেশি শক্তিই নিজেদের সব ক্ষমতা ব্যবহার করা সত্ত্বেও আফগানিস্তানে সেই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি।

ফয়জাবাদে এক জনসমাবেশে দেওয়া বক্তব্যে বাদাখশান প্রদেশের গভর্নর রহমতুল্লাহ নজিব হাফিযাহুল্লাহ এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘গণতন্ত্র’ একটি পশ্চিমা পরিভাষা। ইতিহাসজুড়ে ব্রিটিশ, রুশ ও আমেরিকানরা যতই শক্তিশালী থাকুক- আফগানিস্তানে তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।

গভর্নরের এই বক্তব্য আফগানিস্তানের বর্তমান ইসলামী ব্যবস্থার পক্ষে এবং বিদেশি রাজনৈতিক প্রকল্পের বিরুদ্ধে একটি সুস্পষ্ট অবস্থান তুলে ধরে। তিনি ইঙ্গিত দেন, আফগানিস্তানের বিরোধীরা ইসলামী ব্যবস্থার পরিবর্তে বহিরাগত শক্তির সমর্থিত একটি ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে- যা আফগান জাতির স্বাধীনতা, ইসলামী পরিচয় ও ঐতিহ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

বক্তব্যে তিনি আরও তুলে ধরেন, আফগানিস্তানে বিদেশি শক্তিগুলো তাদের সামরিক ও রাজনৈতিক প্রভাব থাকা সত্ত্বেও নিজেদের পছন্দের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি। এর কারণ, আফগান মুসলিম জনতা আল্লাহর বিধান ও ইসলামী মূল্যবোধের ওপর ভিত্তি করেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়; বিদেশ থেকে আমদানি করা ধারণা তাদের ওপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়।


তথ্যসূত্র :
1. Rahmatullah Najib, the governor of Badakhshan, said during a public
– https://tinyurl.com/2vhamz63

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় জান্তা ও মিলিশিয়া ঘাঁটিতে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৮ অভিযান: ৭টি ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় সামরিক বহর ও বিদেশি ঘাঁটিতে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের ৪টি সফল অভিযান