ইমারাতে ইসলামিয়ার সামরিক প্রশিক্ষণকেন্দ্র থেকে আরও ১৪০ তরুণ সদস্যের তিন মাসের গ্রাজুয়েশন সম্পন্ন

0
1

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ২০৩ মনসুরি কোরের প্রশিক্ষণকেন্দ্রে তিন মাসের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১৪০ জন মুজাহিদ সদস্য। ইমারাতে ইসলামিয়ার সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে তাঁদের অস্ত্র পরিচালনা ও সামরিক কার্যক্রমের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়েছে।

২০৩ মনসুরি কোরের মুখপাত্র আবদুল হক ফিদা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের হালকা ও ভারী অস্ত্রের ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁদের সামরিক দক্ষতা বৃদ্ধি এবং দেশের প্রতিরক্ষায় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে।

এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ইমারাতে ইসলামিয়ার সামরিক সদস্যদের পেশাগত দক্ষতা ও প্রস্তুতি জোরদারের পাশাপাশি দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :

1. In the 203 Mansouri Corps Army, 140 individuals graduated
– https://tinyurl.com/e8d67r55

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের প্রথম ও শেষ রক্ষাকবচঃ মুজাহিদিনে উম্মত (পর্ব – ৫)
পরবর্তী নিবন্ধপ্রায় দুই দশকের দখলদারিত্বের পর হারাকাতুশ শাবাব প্রতিরোধ যোদ্ধাদের কাছে নতি স্বীকার করে আনুষ্ঠানিকভাবে সোমালিয়া ছাড়তে শুরু করেছে উগান্ডান বাহিনী