পশ্চিম তীরে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত ৪

0
66

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে দখলদার ইসরায়েলি বাহিনী অন্তত চার ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলেছে যে ০৯ অক্টোবর , বুধবার ইসরায়েলি বাহিনীর একটি গোপন ইউনিট “শহরে প্রবেশ করে এবং একটি গাড়িতে গুলি চালায়” এতে হতাহতের এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ওয়াফা বলেছেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এবং ইসরায়েলি আর্মি রেডিও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের বরাত দিয়ে জানিয়েছে যে এই ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত চারজনকে শনাক্ত করেছে। নিহতরা হচ্ছেন আব্দুলহামিল নাসের, ৪৩; সেলিম আবু সাদাহ, ৪১; নাইম আব্দুলহাদী, ৩২; ইসাম সালাজ, ৩১।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিম তীরে অভিযানের মাত্রা এবং তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে, পশ্চিম তীরে কমপক্ষে ৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৬,২০০ জনেরও বেশি আহত হয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) এক সমীক্ষা অনুযায়ী।, গত বছরের ৭ অক্টোবর থেকে সেপ্টেম্বরের শেষের মধ্যেবর্তী সময়ে পশ্চিম তীরে ৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ওসিএইচএ অনুসারে, বেশিরভাগ লোক ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে এবং প্রায় এক ডজন ফিলিস্তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে নিহত হয়েছে।


তথ্যসূত্র:
1. At least four Palestinians killed by Israeli forces in West Bank’s Nablus
– https://tinyurl.com/ye2yntx4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর প্রদেশে দলিত সম্প্রদায়ের কিশোরী মেয়েকে গণধর্ষণ করলো উচ্চ বর্ণের দুই হিন্দু
পরবর্তী নিবন্ধপূজা মণ্ডপের গেট ভাঙ্গতে গিয়ে আটক হিন্দু যুবক