কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টিতে কাবুলে ৩৫তম কৃষি ও প্রাণিসম্পদ পণ্যমেলার আয়োজন

0
39

আফগানিস্তানে কৃষি ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং দেশীয় পণ্যের সম্ভাবনা তুলে ধরতে রাজধানী কাবুলে ৩৫তম কৃষি ও প্রাণিসম্পদ পণ্যমেলার আয়োজন করেছে ইমারাতে ইসলামিয়া। দেশের কৃষক, উৎপাদক, ব্যবসায়ী ও বেসরকারি খাতের মধ্যে সংযোগ জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

কাবুলের বাদাম বাগ এলাকায় ইমারাতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমারি হাফিযাহুল্লাহ।
তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানো, বাজারে পণ্যের প্রবেশাধিকার উন্নত করা এবং এ খাতের মূল্য সংযোজন প্রক্রিয়া সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের প্রদর্শনী দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের সক্ষমতা, অর্জন ও উৎপাদিত পণ্য তুলে ধরার পাশাপাশি কৃষক, উৎপাদক, বেসরকারি খাত, বাজার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি করে।

মন্ত্রী আরও বলেন, কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ ও বিনিয়োগের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এসব উদ্যোগের মাধ্যমে আফগানিস্তানের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন এবং বাজার সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1.  35th Agricultural and Livestock Exhibition Opens in Kabul
– https://tinyurl.com/yc5kcar3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় নৃশংস ইসরায়েলি আগ্রাসনে অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে বাধা দিচ্ছে দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধআসামের ধুবড়ি জেলায় মসজিদ-কবরস্থানসহ আরও ছয়শতাধিক মুসলিম পরিবারকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করল উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন