
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ হামলায় ২০ জন আহত হয়েছে।
১০ নভেম্বর, রবিবার বিকেলে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে গোলান মালভূমি থেকে দামেস্কের সায়িদা জয়নাব এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এ হামলায় ব্যক্তিগত মালকানাধীন ওই ভবনের ব্যাপক ক্ষতি হয়।
ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের আগের প্রতিবেদনে বলা হয়, এই হামলা একটি আবাসিক ভবনের এক ফ্ল্যাটে আঘাত হানে।
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে গুরুত্বপূর্ণ এলাকা সায়িদা জয়নাব। এই এলাকায় এর আগেও ইসরায়েল হামলা চালিয়েছে। সম্প্রতি কয়েক বছরে ইসরায়েল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে।
তথ্যসূত্র:
1. 7 killed, over 20 injured in Israeli airstrike near Syria’s Damascus: Ministry
– https://tinyurl.com/37h72evj
2.Syria says seven civilians killed in Israeli strike near Damascus
– https://tinyurl.com/3wprdcmx


