
আফগানিস্তানের জাওযান প্রদেশে প্রথমবারের মতো বড় পরিসরে একটি বাণিজ্যিক কেন্দ্র নির্মিত হচ্ছে। উক্ত প্রকল্পে প্রদেশটির ব্যবসা ও নির্মাণ সংশ্লিষ্ট কোম্পানিসমূহের ইউনিয়ন ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
উক্ত ইউনিয়নে ১০৯টি নির্মাণ সংস্থা ও ৮২টি ব্যবসা সংস্থা সম্পৃক্ত রয়েছে। তারা বাণিজ্যিক কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য স্থির করেছে। বাণিজ্যিক কেন্দ্রটিতে ২ হাজার ৩২০টি দোকান গড়ে তোলা হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সমৃদ্ধ গ্যাসসহ নানাবিধ সুবিধা বিদ্যমান থাকায় জাওযান প্রদেশকে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা হিসেবে বিবেচনা করা হয়। প্রদেশটির প্রতিটি খাতে দেশী-বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত সুযোগ প্রদান করা হচ্ছে বলে উল্লেখ করেছেন গভর্নর ক্বারি গুল হায়দার শাফাক হাফিযাহুল্লাহ।
তথ্যসূত্র:
1. Major Commercial Center to Be Built in Jawzjan with $10 Million Investment
– https://tinyurl.com/3tderazs


