
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের উত্তর মাদলা গুচ্ছগ্রামে ভারতের বিএসএফের গুলিতে সাকিব মিয়া (১৮) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি কৃষক মোতালেব মিয়ার একমাত্র ছেলে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (৪ মে) সকাল সাড়ে ১১ দিকে এলাকার কিছু লোক তাকে কাজের কথা বলে ঘর থেকে নিয়ে যায়। তারা সীমান্ত এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়েছিল, বিএসএফ বিনা উস্কানিতে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সকলকে লক্ষ করে একাধিক গুলি ছুঁড়ে চলে যায় এতে দুজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার ঢাকায় রেফার করেন। অবস্থার অবনতি দেখে ঢাকার পপুলার হসপিটালে নেয়া হলে ডাক্তার সাকিব মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তথ্যসূত্র:
১. কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
-https://tinyurl.com/4ucsye6j


