বহিষ্কার হয়েও পরীক্ষায় অংশগ্রহন করলো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা

0
82

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে হামলার দায়ে সাময়িক বহিষ্কৃত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডার মো. আদনান সাইফ পরীক্ষায় অংশ নিয়েছে।

রোববার (৪ মে) তৃতীয় বর্ষের ৩০৬ নম্বর ‘নিউক্লিয়ার ফিজিকস’ কোর্সের পরীক্ষায় ‘রিপিটার’ হিসেবে অংশ নেয় সে। এর আগে ভাইভাতেও অংশ নেয় সে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি জুলাই আন্দোলনে হামলার অভিযোগে ২৫৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই বহিষ্কারের আওতায় পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৮ নম্বর তালিকায় মো. আদনান সাইফের নামও আছে।

বহিষ্কারের পরও পরীক্ষায় অংশ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, এই সময়ে এসে আমাদের ওপর হামলাকারী একজনের সাথে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে যা আমাদের জন্য লজ্জাজনক। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে শিক্ষার্থীদের একটা অংশ শেল্টার দিচ্ছে।


তথ্যসূত্র:
১. বহিষ্কার হয়েও পরীক্ষা দিলেন জুলাই হামলায় অভিযুক্ত জাবি ছাত্রলীগ ক্যাডার
– https://tinyurl.com/3r49dns4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধথামছেই না বিএসএফের নির্মমতা; বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যুবককে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধকাশ্মীরে আরও এক যুবককে হত্যা করলো ভারতীয় বাহিনী; পেহেলগাম হামলার পর মোট ০৫ জনকে হত্যা