দখলদার ইসরায়েলের হামলায় গাজায় আরও ১২ ফিলিস্তিনি শহীদ

0
4

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কথিত যুদ্ধবিরতি উপেক্ষা করে দখলদার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় আরও অন্তত ১২ জন ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ এপ্রিল, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় তিনজন বেসামরিক পথচারীসহ অন্তত আটজন শহীদ হয়েছেন।

গাজা সিটিতে পৃথক আরেকটি হামলায় শহীদ হয়েছেন দুইজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরও দুজন প্রাণ হারান।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দখলদার ইসরায়েলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ বাহিনী গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং ত্রাণ বিতরণে সহায়তা করছে, তাদের ওপর এই নগ্ন হামলা বন্ধ করতে হবে। গাজার পুলিশ বাহিনী জনগণের দৈনন্দিন জীবন ও সেবার কাজে নিয়োজিত। তাদের লক্ষ্যবস্তু করে হত্যা করার কোনো বৈধতা আন্তর্জাতিক আইনে নেই।

মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসী ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার পুলিশ সদস্যদের হত্যা করছে এবং একই সঙ্গে দখলকৃত এই অঞ্চলে অপরাধী চক্রগুলোর সঙ্গে আঁতাত করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের সময় নিয়মিতভাবে ত্রাণবাহী কাফেলা নিরাপদ রাখতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ফলে ত্রাণ লুটপাট বেড়ে যায় এবং অঞ্চলটির খাদ্যসংকট আরও তীব্র হয়ে ওঠে।


তথ্যসূত্র
1. Israel kills at least 12 Palestinians in Gaza amid ‘ceasefire’
– https://tinyurl.com/h5nfr5n6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মেলায় চাঁদাবাজির সময় হাতেনাতে বিএনপির চার নেতা-কর্মী আটক
পরবর্তী নিবন্ধনাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ