গাজায় দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় আরও ৪ ফিলিস্তিনি শহীদ

0
0

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ফিলিস্তিনের গাজায় বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। বর্বর এ হামলায় অন্তত চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২৬ এপ্রিল, রবিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানায়, ২৬ এপ্রিল, রবিবার সকালে গাজার বিভিন্ন এলাকায় বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় অঞ্চলের আল-মুঘরাকা এলাকায় বিমান হামলায় একজন নিহত হন, আর গাজা সিটির নিকটবর্তী এলাকায় গুলিবর্ষণ ও গোলাবর্ষণে আরও দুইজন প্রাণ হারান।

এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সী এক নারী শহীদ হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭২ হাজার ৫৮৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।


তথ্যসূত্র
1. Israeli attacks across Gaza kill 4 people
– https://tinyurl.com/kkzjvfj3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগুলবাহার আবাসিক ও বাণিজ্যিক নগরী নির্মানের পরিকল্পনা অনুমোদন ইমারাতে ইসলামিয়ার