গত এক বছরে বিপুল পরিমাণ সামরিক যানবাহন ও অস্ত্র সফলভাবে মেরামত করেছে ইমারাতে ইসলামিয়ার সামরিক শাখা

0
20

দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালীকরণ এবং বিদ্যমান সামরিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। এরই অংশ হিসেবে গোর প্রদেশের ইঞ্জিনিয়ারিং বিভাগের দক্ষ সেনারা বিপুল পরিমাণ সামরিক যানবাহন ও অস্ত্র সফলভাবে মেরামত করে পুনরায় সচল করাছেন।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আল-ফারুক ২০৭ কর্পসের কর্মকর্তারা জানিয়েছেন, গত এক বছরে তাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মাধ্যমে কয়েক ডজন সামরিক যানবাহন মেরামত ও পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮টি সামরিক ট্রাক, ২২টি হামভি যান, ৪টি অ্যাম্বুলেন্স এবং ২০টি মোটরসাইকেল।

এছাড়াও ২০৭ কর্পসের দক্ষ সেনারা ৬০টি হালকা ও ভারী অস্ত্র মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে বিদ্যমান সামরিক সরঞ্জামের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং নতুন সরঞ্জাম সংগ্রহের ওপর নির্ভরতা হ্রাস পাচ্ছে।

এই ধরনের কার্যক্রম শুধু প্রতিরক্ষা সক্ষমতাই বৃদ্ধি করছে না, বরং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সামগ্রিকভাবে, ইমারাতে ইসলামিয়ার এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জন এবং স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


তথ্যসূত্র
1. Officials of the Al-Farooq 207 Corps of the Islamic Emirate of Afghanistan
– https://tinyurl.com/2wvamn9k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত, আরও ৯ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধপাকিস্তানের ৫টি অঞ্চলে ইত্তেহাদুল মুজাহিদিনের হামলায় অন্তত ৯০ শত্রু সেনা হতাহত