বিহারে মুসলিম নারী হত্যাকাণ্ডে ১৯ অভিযুক্তের মধ্যে গ্রেপ্তারকৃত একমাত্র আসামিকেও জামিন দিল হিন্দুত্ববাদী পুলিশ

0
21

ভারতে বিহার রাজ্যের মধুবনী জেলায় মুসলিম নারী রওশন খাতুন হত্যাকাণ্ডের অন্যতম আসামি মাগানু সিং’কে জামিন দিয়েছে হিন্দুত্ববাদী পুলিশ। এই খুনির জামিনের পর আতশবাজি, মালা ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে হিন্দুত্ববাদীরা। ২৯ এপ্রিল মাকতুব মিডিয়ার অফিসিয়াল এক্স পোস্টে তথ্যটি তুলে ধরা হয়েছে।

গত রমাদান মাসে স্থানীয় একটি বিরোধ সমাধানের লক্ষ্যে হিন্দু গ্রাম্য প্রধানের নিকট সাহায্যের জন্য গিয়েছিল রওশন খাতুন। সেসময় তিনি রোজাদার অবস্থায় ছিলেন। সাহায্য করার পরিবর্তে তাকে খুঁটিতে বেঁধে মারধর করেছিল গ্রাম্য প্রধানের ছেলে মাগানু সিং ও অন্যান্য হিন্দুত্ববাদীরা। ভুক্তভোগী মুসলিম নারীকে অ্যালকোহল ও প্রস্রাবের মিশ্রণ পান করতে বাধ্য করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং এক পর্যায়ে তিনি মারা যান।

উক্ত হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৯ জন আসামির মধ্যে কেবল মাগানু সিংকে গ্রেপ্তার করেছিল হিন্দুত্ববাদী পুলিশ। অন্যান্য অভিযুক্তদের আটকের পরিবর্তে একমাত্র গ্রেপ্তারকৃত আসামি মাগানু সিংকেও এবার জামিন দিল হিন্দুত্ববাদী পুলিশ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5n6vscre

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাওজান প্রদেশে ১.৬ বিলিয়ন আফগানি ব্যয়ে নতুন বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করল ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় ৫ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিয়েছে আশ-শাবাবের শরিয়াহ্ আদালত