
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ৩০ এপ্রিল, বৃহস্পতিবার দেশটির বিভিন্ন এলাকায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার লেবাননের টায়ার, বিনত জুবাইল ও নাবাতিহ জেলায় যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে ৭০টির বেশি হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ৩২ জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ।
উল্লেখ্য, গত ২ মার্চ ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা শুরু করে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। গাজায়ও ইসরায়েলি বর্বর হামলায় নারী-শিশুসহ ফিলিস্তিনিরা প্রতিনিয়ত শহীদ ও আহত হচ্ছেন।
তথ্যসূত্র
1. Lebanon death toll from Thursday reaches 32, Israeli troops hit
– https://tinyurl.com/mstjktkr


