ইমারাতে ইসলামিয়ার কাবুলে মুজাহিদদের সফল অভিযানে অপহরণচক্রের দুই সদস্য নিহত, অপহৃত নাগরিককে উদ্ধার

0
5

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুলে অভিযান চালিয়ে অপহৃত এক নাগরিককে উদ্ধার করেছে। ইমারাতে ইসলামিয়ার উপ-মুখপাত্র মৌলভী হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ ১৪ মে, বৃহস্পতিবার জানিয়েছেন, কাবুলের ১৭তম জেলার এক এলাকায় মুজাহিদগণ সফল অভিযান পরিচালনা করে হাজী সৈয়দ আশরাফ নামের অপহৃত ব্যক্তিকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করেন।

হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানান, এই অভিযানে অপহরণচক্রের দুজন শীর্ষ সদস্য নিহত এবং আরও পাঁচজনকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাবুলের বিভিন্ন এলাকায় সম্প্রতি অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনীর নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

এই অভিযান রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংঘবদ্ধ অপরাধ দমনে ইমারাতে ইসলামিয়ার চলমান প্রচেষ্টার আরেকটি উল্লেখযোগ্য সাফল্য।


তথ্যসূত্র
1.Mullah Hamdullah Fitrat, Deputy Spokesperson for the Islamic Emirate
– https://tinyurl.com/5a7dh7ts

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে পশু কোরবানির বিরুদ্ধে হিন্দুত্ববাদী প্রশাসনের কঠোর বিধিনিষেধ আরোপ
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে ২৩০০ নতুন মোটরসাইকেল ও যানবাহন বিতরণ