যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে সংঘর্ষে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

0
0

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে অনুষ্ঠিত একটি সামরিক এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি আধুনিক যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা আবারও মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। শত শত কোটি ডলারের প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহিনীর দাবির মধ্যেও নিজেদের আকাশেই এমন দুর্ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বহুল প্রচারিত ভাবমূর্তি কতটা ভঙ্গুর তা স্পষ্ট হয়ে উঠেছে।

১৭ মে, রবিবার আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোতে এ দুর্ঘটনা ঘটে। আয়োজকদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উভয় বিমান বিধ্বস্ত হলেও চারজন ক্রু সদস্য কোনরকম ইজেক্ট করে প্রাণে বেঁচে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে যায়। মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণ ঘটে এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

এদিকে দুর্ঘটনার পরপরই এয়ার শো বাতিল করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে।


তথ্যসূত্র
1. Pilots found safe after dramatic midair collision at Idaho air show
– https://tinyurl.com/mr27c328

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজারে জেএনআইএম মুজাহিদদের নিয়ন্ত্রণে শত্রু সামরিক ব্যারাক