গাজায় বর্বর ইসরায়েলি হামলায় কমিউনিটি কিচেনের ৩ কর্মীসহ ৮ জন শহীদ

0
2

যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সন্ত্রাসী ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একটি কমিউনিটি কিচেনে কাজ করা তিন কর্মীও রয়েছেন।

১৭ মে, রবিবার দেইর আল-বালাহে চালানো হামলায় একটি কমিউনিটি কিচেন লক্ষ্য করে নৃশংস হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল। এতে সেখানে কর্মরত তিনজন শহীদ হন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য খাদ্য সহায়তা প্রস্তুত ও বিতরণের কাজ করতেন তারা।

এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতেও পৃথক হামলায় আরো কয়েকজন শহীদ হয়েছেন বলে জানা গেছে।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন, চলমান হামলার কারণে বিভিন্ন এলাকায় আতঙ্ক ও মানবিক সংকট আরো তীব্র হয়ে উঠেছে। নিরাপদ আশ্রয় ও খাদ্যের সংকটে ভুগছেন লাখো মানুষ।


তথ্যসূত্র
1. Three community kitchen workers among eight killed by Israel in Gaza
– https://tinyurl.com/4faev8pf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে মাঝ আকাশে সংঘর্ষে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পরবর্তী নিবন্ধশরিয়ত বাস্তবায়ন ও জিহাদের ইতিহাস সংরক্ষণে আলেমদের প্রতি বিশেষ নির্দেশনা আমীরুল মু’মিনীনের