ইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশে ৭৯ মিলিয়ন আফগানি ব্যয়ে আধুনিক চিকিৎসা কেন্দ্র নির্মান

0
4

ইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে একট আধুনিক মেডিকেল হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রাদেশিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ৭৯ মিলিয়ন আফগানি ব্যয়ে এই চিকিৎসা কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে হেরাত প্রদেশের গভর্নর শেখ মৌলভী ইসলাম হাফিযাহুল্লাহ চিকিৎসা খাতের মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি চিকিৎসকদের শিক্ষাগত মান উন্নয়ন এবং হাসপাতালের সেবার গুণগত মান বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ তলা বিশিষ্ট এই চিকিৎসা কেন্দ্রটি নির্ধারিত মান বজায় রেখে অত্যন্ত যত্নসহকারে নির্মাণ করা হয়েছে। হাসপাতালটি আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এবং সাধারণ জনগণের জন্য বিশেষায়িত ও উন্নত মানের স্বাস্থ্যসেবা প্রদানে সক্ষম বলে জানানো হয়েছে।

নতুন এই চিকিৎসা কেন্দ্র চালু হওয়ার ফলে হেরাত প্রদেশের জনগণ উন্নত চিকিৎসা সুবিধা লাভের সুযোগ পাবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের চিকিৎসা চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.New 79 Million Afghani Health Center Opens in Herat
– https://tinyurl.com/3y6xxmp2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর প্রদেশে হিন্দুত্ববাদীদের আগ্রাসী প্রতিবাদের মুখে সরকারি বিদ্যালয়ের মুসলিম শিক্ষক বরখাস্ত
পরবর্তী নিবন্ধজাবিতে পালাগানে সূরা নাসের বিকৃত উপস্থাপন, প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে হেনস্থা