গাজায় দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় শহীদ ৩, পশ্চিম তীরে গ্রেপ্তার ৩০ ফিলিস্তিনি

0
0

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ফিলিস্তিনের গাজায় বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। বর্বর এ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৩ এপ্রিল, সোমবার গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় একটি বিদ্যালয়ের বাইরে জড়ো হওয়া কয়েকজন মানুষের ওপর ইসরায়েলি বিমান হামলা চালানো হলে অন্তত ৩ জন শহীদ হন। আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গের বাইরে সাদা কাফনে মোড়ানো অবস্থায় রাখা হয়।

এক নিহতের আত্মীয় উম্মে হুসাম আবু এল-রউস বলেন, “এটা যুদ্ধবিরতি নয়; এটা আমাদের যুবকদের জন্য ফাঁদ। প্রতিদিন শহীদ হচ্ছে, প্রতিটি দিন। এ অবস্থা আর কত দিন চলবে?”

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে তীব্র তল্লাশি অভিযান চালিয়ে কমপক্ষে ৩০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশু ও বেশ কয়েকজন সাবেক বন্দি রয়েছেন বলে ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তার অভিযানের সময় ইসরায়েলি বাহিনী বাড়িঘরে তল্লাশি চালায় এবং সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন করে।

ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস জানিয়েছে, জেরুজালেম ও পশ্চিম তীরের বিভিন্ন জেলায় সাবেক বন্দি ও শিশুদের লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে, যা ফিলিস্তিনি সমাজকে দমন পীড়ন ও অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত নীতি।


তথ্যসূত্র
1. Israeli forces kill three Palestinians in Gaza, arrest dozens in West Bank
– https://tinyurl.com/528mkfe5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, বহু আটক