
১৩ এপ্রিল সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান ডক্টর ভীম রাও আম্বেদকর কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। কলেজ অডিটোরিয়ামে আরএসএস এর ব্যানারে ‘সেবা, সংগঠন, সংস্কৃতি ও উন্নত ভারতে যুবকদের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তবে উক্ত অনুষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে কলেজের এক দল শিক্ষার্থী। তারা ‘আরএসএস গো ব্যাক’ স্লোগানে বিক্ষোভে অংশগ্রহণ করে। একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আরএসএস এর প্রবেশ ও অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া নিয়ে তারা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলে।
বিক্ষোভ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের মারধর করেছে হিন্দুত্ববাদী অনুষ্ঠানের আয়োজকরা। এছাড়া কয়েক জন আন্দোলনকারী শিক্ষার্থীকে আটক করেছে নিরাপত্তারক্ষী কর্মীরা।
সূত্রমতে, ৪ জন বিক্ষোভকারী শিক্ষার্থী বর্তমানে জ্যোতিনগর থানায় রয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত এবং ১ জন ভ্রাতৃত্ব আন্দোলন সংগঠনের কর্মী।
আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ভ্রাতৃত্ব আন্দোলন সংগঠনের সাধারণ সম্পাদক লুবাইব বশির।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yk75jh77


