
ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আরও লোকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে।
৯ মার্চ, সোমবার সারা দিন ধরে ইরানের রাজধানী তেহরান, ইসফাহানসহ অন্যান্য বড় শহরগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তেহরানে সোমবার প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান আল-জাজিরার প্রতিবেদকেরা।
ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এ ছাড়া গভর্নরের কার্যালয়েও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলার ঘটনায় ইরানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২৫৫ জনে। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রীর বরাতে আল-জাজিরা জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত মোট ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন ।
ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান জানিয়েছেন, মার্কিন-ইসরায়েলি এই হামলায় অধিকাংশ হতাহতই বেসামরিক নাগরিক। নিহতদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছরের মধ্যে। তিনি জানান, হামলায় ২০০ শিশু এবং ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন ।
বর্বর এই হামলায় ২৯টি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে ১০টি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এছাড়া ৫২টি স্বাস্থ্যকেন্দ্র, ১৮টি জরুরি সেবা কেন্দ্র এবং ১৫টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
তথ্যসূত্র
1.Around 40 killed in US-Israeli attack on residential blocks in Iran’s capital
- https://tinyurl.com/3r9yrmeu
2. Iran says 1,255 people killed in US-Israeli attacks, mostly civilians
- https://tinyurl.com/3dbrh6my


